১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ওয়ারীতে ফ্রাই বাকেটের বিক্রয়কেন্দ্র চালু

“আমরা সবসময় ভোক্তাদের সর্বোত্তম মানের পণ্য ও সেবা দিতে চেষ্টা করি,” বলেন আনিসুল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2025, 08:37 AM

Updated : 26 Aug 2026, 12:41 PM

ফাস্ট ফুড চেইন ‘ফ্রাই বাকেট’ রাজধানীতে আরেকটি বিক্রয়কেন্দ্র চালু করেছে। 

সম্প্রতি ওয়ারীর টিপু সুলতান রোডে সেটি চালু করা হয় বলে কোম্পানির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এতে বলা হয়, উদ্বোধনী অনুষ্ঠানে ফ্রাই বাকেটের হেড অব মার্কেটিং আনিসুল ইসলাম ও হেড অব অপারেশন রাশেদুল আলমসহ কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ফ্রাই বাকেটের হেড অব মার্কেটিং আনিসুল ইসলাম বলেন, “আমরা সবসময় ভোক্তাদের সর্বোত্তম মানের পণ্য ও সেবা দিতে চেষ্টা করি। এ কারণে ফ্রাই বাকেট গ্রাহকদের আস্থা অর্জন করতে সক্ষম হচ্ছে এবং ব্যাপক সারা পাচ্ছে। 

“তাই গ্রাহকদের কাছে আমাদের পণ্য যেন সহজলোভ্য হয়, সেজন্য রাজধানীর বিভিন্ন স্থানে নতুন নতুন আউটলেট চালু করছি।”

ফ্রাইড চিকেন, কোরিয়ান চিকেন, বার্গার, রাইস মিলসহ বিভিন্ন মজাদার খাবার ও ড্রিংকস পরিবেশন করতে খাদ্যপণ্য উৎপাদন ও বিপণকারী প্রতিষ্ঠান ‘প্রাণ’ চালু করে ‘ফ্রাই বাকেট’।

সবমিলিয়ে রাজধানীতে ফ্রাই বাকেটের ১৯টি বিক্রয়কেন্দ্র চালু করা হয়েছে। বর্তমানে বাড্ডা, বসুন্ধরা, গুলশান, আফতাবনগর, বনশ্রী, মোহাম্মদপুর, দনিয়াতে ফ্রাই বাকেটের বিক্রয়কেন্দ্র রয়েছে।