১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

নবীন শিক্ষার্থীদের ‘পরিচিতি পর্ব’ সারল আইইউবিএটি

অনুষ্ঠানে আইইউবিএটির লক্ষ্য-উদ্দেশ্য ও নিয়মকানুন বিষয়ে একটি প্রামাণ্যচিত্র দেখানো হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2026, 08:30 PM

Updated : 26 Aug 2026, 02:50 PM

স্প্রিং সেমিস্টারে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের ‘পরিচিতি পর্ব’ সম্পন্ন করেছে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অববিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি)।

শনিবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ আয়োজন করা হয়। 

অনুষ্ঠানে শিক্ষার্থীদের পাশাপাশি তাদের অভিভাবকরাও অংশগ্রহণ করেন বলে বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

পরিচিতি পর্বে নবীন শিক্ষার্থীদের উদ্দেশে আইইউবিএটির লক্ষ্য-উদ্দেশ্য, একাডেমিক নিয়মকানুন, ক্যারিয়ার সার্ভিস, গ্রন্থাগার ও আইটি সুবিধা, শিক্ষার্থী সংগঠন ও সহশিক্ষা কার্যক্রম, পরিবহনব্যবস্থা এবং অন্যান্য সুযোগ-সুবিধা সম্পর্কে প্রামাণ্যচিত্র দেখানো হয়।

অনুষ্ঠানে আইইউবিএটির উপাচার্য আব্দুর রবের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিপণন বিশেষজ্ঞ ও করপোরেট ব্যক্তিত্ব সৈয়দ আলমগীর।