Published : 12 Dec 2025, 12:27 AM
এপেক্স ফুটওয়্যার লিমিটেডের পুরুষদের প্রিমিয়াম লাইন ভেঞ্চুরিনির সঙ্গে হাত মিলিয়েছেন মডেল ও অভিনেতা আদিল হোসেন নোবেল।
বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য দিয়ে কোম্পানিটি বলছে, নোবেল তার নিজস্ব স্টাইল ও ব্যক্তিত্বের ধারায় ভেঞ্চুরিনির নকশায় নতুন মাত্রা যোগ করেছেন, যা আধুনিক পুরুষকে সংজ্ঞায়িত করে ব্র্যান্ডের ঐতিহ্যের সঙ্গে মিল রাখে।
এতে বলা হয়, ২৫ বছরের বেশি সময়ে লেদার ও শু মেকিং ইন্ডাস্ট্রির দক্ষতা ও অন্যান্য চামড়ার তৈরি জুতা ও শিল্পশৈলী দিয়ে ভেঞ্চুরিনি দেশ-বিদেশে শক্তিশালী অবস্থান তৈরি করেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ভেঞ্চুরিনি শুধু একটি পণ্য নয়, এটি হলো সেই মানুষদের জন্য, যারা জীবনের যেকোনো মুহূর্তে আত্মবিশ্বাস এবং প্রতিদিনের জীবনেতাদের সফলতাকে নতুন এক উচ্চতায় নিতে ও উদযাপন করতে চান।