১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

উত্তরাঞ্চলে কৃষি উন্নয়নে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এবি ব্যাংকের চুক্তি

চুক্তির আওতায় এবি ব্যাংক উত্তরাঞ্চলে কৃষক, কৃষি উদ্যোক্তাসহ সিএমএসএমই খাতে স্বল্প সুদে ও সহজ শর্তে ঋণ দেবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2026, 09:42 PM

Updated : 17 Sep 2026, 02:53 AM

রাজশাহী ও রংপুর বিভাগে কৃষিভিত্তিক ‘বিশেষ অর্থনৈতিক উন্নয়ন কেন্দ্র’ গড়ে তুলতে পুনঃঅর্থায়ন তহবিলের আওতায় ৩ হাজার কোটি নিতে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে চুক্তি করেছে এবি ব্যাংক।

মঙ্গলবার এবি ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি স্বাক্ষরিত ওই চুক্তিতে এবি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) জেড এম বাবর খান এবং বাংলাদেশ ব্যাংকের কৃষি ঋণ বিভাগের-২ পরিচালক এ কে এম সাইদুজ্জামান সই করেন।

বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মো. কবির আহাম্মদ, নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এসময় উপস্থিত ছিলেন।

চুক্তির আওতায় এবি ব্যাংক উত্তরাঞ্চলে কৃষক, কৃষি উদ্যোক্তাসহ সিএমএসএমই খাতে স্বল্প সুদে ও সহজ শর্তে ঋণ দেবে।