এশিয়ানেট লিমিটেড ও প্রাইম ব্যাংকের অংশীদারত্ব চুক্তি
এর আওতায় প্রাইম ব্যাংকের প্রায়োরিটি গ্রাহকরা আগামী তিন মাসের মধ্যে তাজ হোটেলে এক রাত বিনামূল্যে অবস্থানের বিশেষ সুযোগ পাবেন।
প্রাইম ব্যাংকের গ্রাহকরা এশিয়ানেট লিমিটেডের মাধ্যমে হোটেল ও বিমান টিকেট বুকিংয়ে বিশেষ সুবিধা উপভোগ করতে পারবেন।
সম্প্রতি এ বিষয়ে এশিয়ানেট লিমিটেডের সঙ্গে একটি কৌশলগত অংশীদারত্ব চুক্তি করেছে প্রাইম ব্যাংক।
বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর প্রাইম ব্যাংকের কর্পোরেট অফিসে উভয় প্রতিষ্ঠানের মধ্যে এই চুক্তি সই হয়।
এর আওতায় প্রাইম ব্যাংকের প্রায়োরিটি গ্রাহকরা আগামী তিন মাসের মধ্যে তাজ হোটেলে এক রাত বিনামূল্যে অবস্থানের বিশেষ সুযোগ পাবেন।
পাশাপাশি প্রাইম ব্যাংকের সকল কার্ডহোল্ডার এখন থেকে তাজ হোটেলে রুম বুকিংয়ে ১০ শতাংশ ডিসকাউন্ট এবং এশিয়ানেট লিমিটেডের মাধ্যমে যে কোনো রুটের বিমান টিকিটে কিনলে ৫ শতাংশ ডিসকাউন্ট উপভোগ করতে পারবেন।
প্রাইম ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব কার্ডস অ্যান্ড রিটেইল অ্যাসেটস জোয়ার্দ্দার তানভীর ফয়সাল এবং ফার ইস্ট নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও এশিয়ানেট লিমিটেডের হেড অব অ্যাকাউন্টস সৈয়দ মাজহারুল হক এই চুক্তিতে স্বাক্ষর করেন।
অন্যদের মধ্যে প্রাইম ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট (অ্যাফ্লুয়েন্ট ব্যাংকিং) তাকিয়ান চৌধুরী, ফার ইস্ট স্পিনিং মিলস লিমিটেড ও এশিয়ানেট লিমিটেডের কোম্পানি অ্যাডভাইজর ফাইয়াজ আহমেদ খান এবং উভয় কোম্পানির জ্যেষ্ঠ কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
