১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

ইউসিবির ২৩৫তম শাখা শ্রীনগরে

শ্রীনগর বাজারের ভাগ্যকুল রোডের জমজম টাওয়ারে এ শাখা খোলা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2026, 11:40 PM

Updated : 26 Aug 2026, 03:27 PM

মুন্সীগঞ্জের শ্রীনগরে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) ২৩৫তম শাখার যাত্রা শুরু হয়েছে।

শ্রীনগর বাজারের ভাগ্যকুল রোডের জমজম টাওয়ারে এ শাখা খোলা হয়েছে বলে মঙ্গলবার ব্যাংক কর্তৃপক্ষের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

ইউসিবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ মামদুদুর রশীদ নতুন শাখা উদ্বোধন করেন।

তিনি বলেন, “ঐতিহ্য ও সমৃদ্ধির জনপদ শ্রীনগরে ইউসিবির নতুন শাখা চালু করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। ক্ষুদ্র ব্যবসায়ী থেকে শুরু করে মাঝারি ও বৃহৎ উদ্যোক্তাদের জন্য আমাদের রয়েছে বিভিন্ন ধরনের আর্থিক পণ্য ও সেবা।

“পাশাপাশি এ অঞ্চলের মানুষের জন্য বিপুল রেমিটেন্স সম্ভাবনাকে সামনে রেখে বিশেষ সেবাও আমরা প্রদান করছি। ইউসিবির এই নতুন শাখা স্থানীয় অর্থনীতিকে আরও গতিশীল করবে এবং আর্থিক সেবার পরিসরকে আরও শক্তিশালী করবে।”