Published : 10 Mar 2026, 04:04 PM
কক্সবাজার ভ্রমণসহ হাজারো আকর্ষণীয় পুরস্কার জেতার সুযোগ নিয়ে শুরু হলো ‘অল টাইম কেক কার্নিভাল’।
মঙ্গলবার রাজধানীর বাড্ডায় প্রাণ গ্রুপের প্রধান কার্যালয়ে গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াছ মৃধা এ ক্যাম্পেইন উদ্বোধন করেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
এতে বলা হয়, ‘অল টাইম কেক কার্নিভাল’ ক্যাম্পেইন চলবে আগামী ৩১ মে পর্যন্ত। এই ক্যাম্পেইনে অংশ নিতে গ্রাহকদের অলটাইম ফ্যামিলি কেক মিক্সড ফ্রুট কিনতে হবে।
প্যাকেটের ভেতরে থাকা কার্ডে একটি ইউনিক সিরিয়াল নম্বর দেওয়া থাকবে। অংশগ্রহণকারীকে মোবাইলে মেসেজ অপশনে গিয়ে বিবিএল স্পেস এটিএফসি স্পেস দিয়ে প্যাকেটের ভেতরে থাকা ইউনিক সিরিয়াল নম্বরটি লিখে ০১৭০৪-১২৮৫৮৫ নম্বরে পাঠাতে করতে হবে। এরপর স্বয়ংক্রিয়ভাবে গ্রাহক ক্যাম্পেইনে অংশগ্রহণ করতে পারবেন।
‘অল টাইম কেক কার্নিভাল’ ক্যাম্পেইনের আওতায় রয়েছে প্রায় ১০ হাজার পুরস্কার। এর মধ্যে বিশেষ আকর্ষণ হিসেবে কক্সবাজার ভ্রমণের সুযোগ। পাশাপাশি থাকবে এলইডি টিভি, স্মার্টফোন, ইলেকট্রিক কেটলি, ব্লেন্ডার, ফ্রাইপেন, মোবাইল রিচার্জসহ বিভিন্ন ধরনের পুরস্কার।
ক্যাম্পেইনের বিজয়ীদের নাম পর্যায়ক্রমে ফেইসবুক পেজ এবং মোবাইল মেসেজের মাধ্যমে জানানো হবে।
ক্যাম্পেইন উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন প্রাণের বঙ্গ বেকারস লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক অনিমেষ সাহা, অ্যাসিসটেন্ট জেনারেল ম্যানেজার (অপারেশন) শফিকুর রহমান, ডেপুটি ব্র্যান্ড ম্যানেজার তামিম রুহুলসহ প্রতিষ্ঠানটির উর্ধ্বতন কর্মকর্তারা।