Published : 15 Mar 2026, 03:42 PM
এনআরবি ব্যাংক পিএলসিকে প্রিন্সিপাল সদস্যের লাইসেন্স দিয়েছে পেমেন্ট কার্ড সেবার কোম্পানি মাস্টারকার্ড।
রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ব্যাংকটি বলেছে, এ লাইসেন্স পাওয়ায় এনআরবি বাংলাদেশে মাস্টারকার্ড ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, প্রিপেইড কার্ড এবং এসএমই কার্ড ইস্যু করতে পারবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এ অংশীদারত্বের মাধ্যমে এনআরবি ব্যাংক তার গ্রাহকদের এটিএম, পিওএস এবং ই-কমার্স প্ল্যাটফর্মগুলোতে নিরাপদ এবং নিরবচ্ছিন্ন দেশি এবং আন্তর্জাতিক পেমেন্ট সমাধান দেবে। পাশাপাশি মাস্টারকার্ডের বিশ্বব্যাপী নেটওয়ার্ক এবং উন্নত ডিজিটাল পেমেন্ট ক্ষমতার অ্যাকসেস দেবে।
এনআরবি ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে এনআরবি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও তারেক রিয়াজ খানের হাতে এ লাইসেন্স তুলে দেন মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল।