১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

রাজধানীতে এন্ডোক্রাইনোলজি ও ডায়াবেটিস নিয়ে সেমিনার

ডায়াবেটিস ও এন্ডোক্রাইনোলজির ক্ষেত্রে সাম্প্রতিক অগ্রগতি ও বৈজ্ঞানিক নতুন তথ্য নিয়ে আলোচনা হয় সেমিনারে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 10 Sep 2026, 10:23 PM

Updated : 17 Sep 2026, 02:58 AM

রাজধানীতে এন্ডোক্রাইনোলজি ও ডায়াবেটিস নিয়ে সেমিনার হয়েছে।

বৃহস্পতিবার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এ সেমিনারে এন্ডোক্রাইনোলজি ও ডায়াবেটিস বিশেষজ্ঞরা অংশ নিয়ে কথা বলেন।

‘হাইলাইটস ফ্রম এডিএ ২০২৬’ শিরোনামে বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটি (বিইএস) এ সেমিনার আয়োজন করে।

সংগঠনটির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ডায়াবেটিস ও এন্ডোক্রাইনোলজির ক্ষেত্রে সাম্প্রতিক অগ্রগতি, নতুন বৈজ্ঞানিক তথ্য ও ক্লিনিক্যাল দৃষ্টিভঙ্গি নিয়ে আলোচনা হয় সেমিনারে। পাঁচটি সেশনে প্রি-ডায়াবেটিস ও ডায়াবেটিসের ঝুঁকি নিরূপণ, ইনসুলিন রেজিস্ট্যান্স, ডায়াবেটিস প্রযুক্তি, গর্ভাবস্থায় ডায়াবেটিস ব্যবস্থাপনা, পুষ্টি, ওজন নিয়ন্ত্রণ, হাইপারট্রাইগ্লিসারাইডেমিয়া এবং স্থূলতা চিকিৎসায় উদীয়মান থেরাপিসহ গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।

সেমিনারে ডায়াবেটিক নিউরোপ্যাথি, ডায়াবেটিক কিডনি ডিজিজ এবং মেটাবলিক ডিসফাংশন-অ্যাসোসিয়েটেড স্টিয়াটোটিক লিভার ডিজিজ (এমএএসএলডি) এর মত জটিলতা ও রোগ ব্যবস্থাপনার বিষয়গুলো নিয়ে আলোচনা হয়। এছাড়া ক্যানসারের বিভিন্ন পর্যায়ে ডায়াবেটিস ব্যবস্থাপনা এবং দক্ষিণ এশিয়ায় টাইপ ৫ ডায়াবেটিস বিষয়ে সাম্প্রতিক বৈজ্ঞানিক ধারণা ও ক্লিনিক্যাল প্রাসঙ্গিকতা তুলে ধরা হয়।

সেমিনারে এমোরি ইউনিভার্সিটি স্কুল অব মেডিসিননের অ্যাডজাঙ্কট ইনস্ট্রাক্টর স্কট ডি. আইজ্যাকস, যুক্তরাষ্ট্র এবং এএসিই এর সাবেক প্রেসিডেন্ট ফারিয়া আফসানা, বিইএসের প্রেসিডেন্ট শাহজাদা সেলিম, জেনারেল সেক্রেটারি এম সাইফুদ্দিন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সায়েন্টিফিক পার্টনার হিসেবে ছিল এসিআই ডায়াবেটিস কেয়ার।