১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

নভোএয়ারে ছাড় পাবেন পূবালী ব্যাংকের কার্ড গ্রাহকরা

সমঝোতা স্বারক সই করেছে কোম্পানি দুটি।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2026, 01:22 AM

Updated : 26 Aug 2026, 03:33 PM

পূবালী ব্যাংকের কার্ড গ্রাহকরা নভোএয়ার এয়ারলাইন্সের টিকেটে বিভিন্ন হারে ছাড় পাবেন।

এ বিষয়ে সম্প্রতি পূবালী ব্যাংক পিএলসি ও নভোএয়ার ব্যাংকের প্রধান কাযালয়ের কার্ড বিজনেস ডিভিশনে এক সমঝোতা স্মারক সই করেছে।

সোমবার ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, চুক্তির আওতায় পূবালী মাস্টারকার্ড ওয়ার্ল্ড ক্রেডিট কার্ডধারীরা নভোএয়ার অ্যাপ ও সেলস কাউন্টার থেকে বিশেষভাবে ২০ শতাংশ ছাড় এবং অন্যান্য পূবালী কার্ডধারীরা ১০ শতাংশ ছাড় পাবেন।

এমওইউ সই অনুষ্ঠানে পূবালী ব্যাংকের হেড অব কার্ড বিজনেস ও উপ-মহাব্যবস্থাপক এনএম ফিরোজ কামাল, জনসংযোগ কর্মকর্তা ও সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ মিজানুর রহমান, হেড অব কার্ড মার্কেটিং ও সহকারী মহাব্যবস্থাপক আসাদুল্লাহ খান, নভোএয়ারের মার্কেটিং ও সেলস ডিরেক্টর সোহেল মজিদসহ ঊর্ধ্বতন নির্বাহীরা উপস্থিত ছিলেন।