১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

এবি ব্যাংকের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

অনুষ্ঠানে অতিথিরা সব শেয়ারহোল্ডার, গ্রাহক, শুভাকাঙ্খী এবং নিয়ন্ত্রক সংস্থাকে ব্যাংকের প্রতি ‘অব্যাহত সমর্থন ও বিশ্বাসের জন্য’ আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2026, 09:29 PM

Updated : 26 Aug 2026, 03:24 PM

নানা আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠার প্রতিষ্ঠার ৪৪তম বার্ষিকী উদযাপন করেছে এবি ব্যাংক। 

রোববার দেশজুড়ে ব্যাংকের ১০৪টি শাখা এবং ৬৪টি উপশাখায় ‘আনন্দমুখর উৎসবের মধ্য দিয়ে’ দিনটি উদযাপন করা হয় বলে ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এ উপলক্ষে এবি ব্যাংকের প্রধান কার্যালয়ে পতাকা উত্তোলনসহ অনুষ্ঠানের আয়োজন ছিল।

অনুষ্ঠানে ব্যাংকের চেয়ারম্যান কাইজার এ চৌধুরী, স্বতন্ত্র পরিচালক শফিকুল আলম, এস্কান্দার মিয়া, নাসিমা এ রহমান এবং ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিইও রিয়াজুল ইসলামের উপস্থিতিতে কেক কাটা, বিশেষ দোয়া ও মোনাজাত হয়।

ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অতিথিরা তাদের বক্তব্যে সব শেয়ারহোল্ডার, গ্রাহক, শুভাকাঙ্খী এবং নিয়ন্ত্রক সংস্থাকে ব্যাংকের প্রতি ‘অব্যাহত সমর্থন ও বিশ্বাসের জন্য’ আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।