১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বাজেট নিয়ে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে সেমিনার

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিপিডির সম্মানীয় ফেলো অধ্যাপক মুস্তাফিজুর রহমান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2026, 08:59 PM

Updated : 11 Sep 2026, 03:30 PM

জাতীয় বাজেট নিয়ে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে সেমিনার হয়েছে।

বৃহস্পতিবার ঢাকার আফতাবনগর ক্যাম্পাসে ‘জাতীয় বাজেট ২০২৬-২৭: অগ্রাধিকার ও পরিপ্রেক্ষিত’ শিরোনামে এ সেমিনার হয়েছে বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিপিডির সম্মানীয় ফেলো অধ্যাপক মুস্তাফিজুর রহমান। তিনি বলেন, “দেশের রপ্তানিখাত এবং ব্যবসায়িক কর্মকাণ্ড যেন সহজভাবে পরিচালিত হতে পারে সেজন্য এই বাজেটে শুল্ক হ্রাসসহ অনেক ইতিবাচক উদ্যোগ নেওয়া হয়েছে। কিন্তু বর্তমান অর্থ বছরেই যেখানে রাজস্ব আদায় পুরোপুরি হচ্ছে না, সেখানে আরো ১৮ ভাগ বেশি রাজস্ব আদায় প্রায় অসম্ভব।”

সেমিনারে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান-বিআইডিএসের মহাপরিচালক অধ্যাপক এ কে এনামুল হক বলেন, “প্রস্তাবিত বাজেটের সুফল জনগণের মধ্যে পৌঁছাতে হলে সর্বগ্রাসী দুর্নীতি কমিয়ে আনতে হবে।” 

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন অধ্যাপক মোহাম্মদ ফরাসউদ্দিন বলেন, “বাজেটে প্রথমবারের মত প্রবীণ জনগোষ্ঠীর জন্য কিছু সুবিধা ঘোষণা করা হয়েছে তাকে স্বাগত জানাই। তবে দেশে ক্রমবর্ধমান বৈষম্য নিরসনের জন্য তেমন কোনো সুনির্দিষ্ট পদক্ষেপ নেই।”

সেমিনারে বিশ্ববিদ্যালয় শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা অংশ নেন। প্রশ্নোত্তর পর্বে বাজেট সংক্রান্ত বিভিন্ন বিষয়ে তারা মতামত নেন।