১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

এসিআই রিনিউঅ্যাব্যাল এনার্জি ও সাংহাই আইকো সোলারের মধ্যে চুক্তি

‘নির্ভরযোগ্য, আধুনিক ও টেকসই সৌর বিদ্যুৎ সমাধান’ নিশ্চিত করতে দুই কোম্পানি একসঙ্গে কাজ করবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2026, 01:23 AM

Updated : 26 Aug 2026, 03:30 PM

‘নির্ভরযোগ্য, আধুনিক ও টেকসই সৌর বিদ্যুৎ সমাধান’ নিশ্চিত করতে একসঙ্গে কাজ করার ঘোষণা দিয়েছে এসিআই রিনিউঅ্যাব্যাল এনার্জি এবং সাংহাই আইকো সোলার কোম্পানি লিমিটেড

এ বিষয়ে সোমবার ঢাকার তেজগাঁওয়ে ইয়ামাহা ফ্লাগশিপ সেন্টারে একটি চুক্তিতে সই করেছে দুই কোম্পানি।  

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই অংশীদারত্বের মাধ্যমে এসিআই এবং আইকো দেশের জন্য ‘নির্ভরযোগ্য, আধুনিক ও টেকসই সৌর বিদ্যুৎ সমাধান’ নিশ্চিত করতে কাজ করবে।

এসিআইয়ের চিফ বিজনেস অফিসার ইঞ্জিনিয়ার আসিফ উদ্দিন, ডেপুটি বিজনেস ডিরেক্টর আসিফ ফয়সাল রুমি, অ্যাসিস্ট্যান্ট মার্কেটিং ম্যানেজার তানভীর আহমেদ তানিম এবং সাংহাই আইকো সোলার কোম্পানি লিমিটেডের সাউথ এশিয়ার রিজিওনাল ডিরেক্টর ইমরান আকরাম ও বাংলাদেশে কান্ট্রি ম্যানেজার মো. নুর আলম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।