Published : 01 Sep 2026, 06:21 PM
শিপার্স কাউন্সিল অব বাংলাদেশের (এসসিবি) ২০২৬ ও ২০২৭ মেয়াদের পরিচালনা পর্ষদের তৃতীয় সভা হয়েছে।
মঙ্গলবার বিকালে ধানমন্ডিতে কাউন্সিলের কার্যালয়ের চেয়ারম্যান মো. রেজাউল করিমের সভাপতিত্বে সভা হয়েছে।
এসসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলছে, সভায় পর্ষদের একটি নিয়মিত সভা ও জরুরি সভার কার্যবিবরণী অনুমোদন করা হয়। পাশাপাশি কাউন্সিলের দুই মাসের হিসাব বিবরণী অনুমোদন করা হয়।
এছাড়া কাউন্সিলের নির্বাহী সচিবের চুক্তিভিত্তিক চাকরির মেয়াদ বৃদ্ধির সিদ্ধান্ত হয়।
কাউন্সিলের ভাইস চেয়ারম্যান আতাউর রহমান খান, পরিচালক গনেশ চন্দ্র সাহা, পরিচালক আরজু রহমান ভুঁইয়া, পরিচালক মোহাম্মদ নুরুচ্ছাফা মজুমদার, পরিচালক জিয়াউল ইসলাম, পরিচালক কে এম আরিফুজ্জামান, পরিচালক সরওয়ার আলম, পরিচালক রফিউর রহমান খান ইউসুফজাই ও পরিচালক মোহাম্মদ আমিনুল ইসলাম পর্ষদ সভায় উপস্থিত ছিলেন।