ট্রাস্ট ব্যাংক ও টয়োটার মধ্যে চুক্তি
চুক্তির আওতায় ট্রাস্ট ব্যাংক টয়োটা ব্র্যান্ডের গাড়ি কিনতে গ্রাহকদের ঋণ সুবিধা দেবে।
টয়োটা বাংলাদেশ লিমিটেডের সঙ্গে একটি চুক্তি সই করেছে ট্রাস্ট ব্যাংক পিএলসি।
চুক্তির আওতায় ট্রাস্ট ব্যাংক ব্যক্তিগত ব্যবহারের জন্য টয়োটা ব্র্যান্ডের গাড়ি ক্রয়কারী গ্রাহকদের ঋণ সুবিধা দেবে।
সম্প্রতি এ চুক্তি হয়েছে বলে ট্রাস্ট ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
চুক্তিতে ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আহসান জামান চৌধুরী এবং টয়োটা বাংলাদেশ লিমিটেডের প্রেসিডেন্ট প্রেমিত সিং সই করেন।
অনুষ্ঠানে উভয় কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
