২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

সিটি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক হলেন মিজানুর রশীদ

তিনি এর আগে বিকাশ, ইউনিলিভারের বাংলাদেশ ও ব্রিটিশ আমেরিকান টোব্যাকোতে বিভিন্ন দায়িত্ব পালন করেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2025, 07:27 PM

Updated : 26 Aug 2026, 05:14 PM

সিটি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও ডিজিটাল ব্যাংকিংয়ের চিফ বিজনেস অফিসারের দায়িত্ব পেয়েছেন মিজানুর রশীদ।

মঙ্গলবার সিটি ব্যাংকের মানব সম্পদ ব্যবস্থাপনা বিভাগ এক বিজ্ঞপ্তিতে একথা জানিয়েছে।

মিজানুর রশীদ এর আগে বিকাশ লিমিটেডে চিফ কমার্সিয়াল অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। ইউনিলিভারের বাংলাদেশ, ভারত ও উপসাগরীয় অঞ্চলে বিভিন্ন উচ্চপর্যায়ে দায়িত্ব পালন করেন। বাংলাদেশের ব্রিটিশ আমেরিকান টোব্যাকোতেও বিভিন্ন পদে কাজ করেন।

মিজানুর রশীদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) থেকে এমবিএ সম্পন্ন করেন।