১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

‘এক্সিলেন্স ইন বিজনেস’ পুরস্কার পেল নভোএয়ার

ডিজিটাল এক্সিলেন্স অ্যাওয়ার্ড অনুষ্ঠানে ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল) এ পুরস্কার দেয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2025, 09:49 PM

Updated : 26 Aug 2026, 05:23 PM

উড়োজাহাজ সেবার বেসরকারি কোম্পানি নভোএয়ার ‘এক্সিলেন্স ইন বিজনেস’ পুরস্কার পেয়েছে।

ডিজিটাল এক্সিলেন্স অ্যাওয়ার্ড অনুষ্ঠানে ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল) এ পুরস্কার দেয় বলে মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

গত রোববার রাজধানীর একটি কনভেনশন সেন্টারে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ইস্টার্ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আলী রেজা ইফতেখারের কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন নভোএয়ারের পরিচালক সোহেল মজিদ ।

তিনি বলেন, “এই সম্মাননা আমাদের ভবিষ্যৎ পথচলায় আরও অনুপ্রেরণা জোগাবে। নভোএয়ার যাত্রীসেবায় আধুনিক প্রযুক্তি ও ডিজিটাল উদ্ভাবনকে গুরুত্ব দিয়ে ধারাবাহিকভাবে সেবার মান উন্নয়নে কাজ করে যাচ্ছে।”