১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাংকিংয়ে ডিআইইউ

এই সাফল্য বিশ্বমানের শিক্ষা, গবেষণা, উদ্ভাবন এবং আন্তর্জাতিকীকরণের ধারাবাহিক অগ্রযাত্রার প্রতিফলন, বলছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2026, 08:55 PM

Updated : 11 Sep 2026, 03:26 PM

কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাংকিংয়ে দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে দ্বিতীয় অবস্থানে রয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ)। আর সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় মিলিয়ে রয়েছে চতুর্থ অবস্থানে।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য তুলে ধরেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “এই সাফল্য বিশ্ববিদ্যালয়টির বিশ্বমানের শিক্ষা, গবেষণা, উদ্ভাবন এবং আন্তর্জাতিকীকরণের ধারাবাহিক অগ্রযাত্রার প্রতিফলন। কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাংকিং বিশ্বের বিশ্ববিদ্যালয়গুলোকে অ্যাকাডেমিক সুনাম, নিয়োগদাতাদের মূল্যায়ন, গবেষণার প্রভাব, আন্তর্জাতিক শিক্ষার্থী ও শিক্ষক উপস্থিতি, শিক্ষক-শিক্ষার্থী অনুপাত, টেকসই উন্নয়ন কার্যক্রম এবং বৈশ্বিক সম্পৃক্ততাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সূচকের ভিত্তিতে মূল্যায়ন করে।”