সিটি ব্যাংকের ‘অ্যান্টি মানি লন্ডারিং’ সম্মেলন
সম্মেলনটি মানি লন্ডারিং প্রতিরোধ চর্চাকে আরও শক্তিশালী করবে, বলছে সিটি ব্যাংক।
বিভিন্ন শাখার দুইশর বেশি কর্মকর্তা নিয়ে ‘অ্যান্টি মানি লন্ডারিং কমপ্লায়েন্স অফিসার্স’ সম্মেলন করেছে সিটি ব্যাংক।
ঢাকার একটি হোটেলে সম্প্রতি ওই সম্মেলন হয়েছে বলে ব্যাংক কর্তৃপক্ষ শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “সম্মেলনটি দেশের ও আন্তর্জাতিক নিয়ন্ত্রক সংস্থার প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্য রেখে ব্যাংকের শাখা পর্যায়ে মানি লন্ডারিং প্রতিরোধ চর্চাকে আরও শক্তিশালী করতে একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করেছে।”
সম্মেলনে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের প্রধান এ এফ এম শাহিনুল ইসলাম, সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাসরুর আরেফিন, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক, চিফ অপারেটিং অফিসার মাহিয়া জুনেদ, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও চিফ ইনফরমেশন অফিসার কাজী আজিজুর রহমান উপস্থিত ছিলেন।
