Published : 10 May 2026, 01:06 PM
কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্পখাতের উদ্যোক্তাদের দক্ষতা ও ব্যবসায়িক সক্ষমতা উন্নয়নে ট্রাস্ট ব্যাংকের নতুন ব্যাচের প্রশিক্ষণ শেষ হয়েছে।
নীলফামারীর সৈয়দপুরে গেল ৪ মে উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির দ্বিতীয় ব্যাচের সমাপনী অনুষ্ঠান করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এতে বলা হয়, এ কর্মসূচির মাধ্যমে ব্যবসায় পরিকল্পনা, বিপণন কৌশল, আর্থিক ব্যবস্থাপনা এবং উদ্যোগ উন্নয়ন বিষয়ে বাস্তবভিত্তিক প্রশিক্ষণ দেওয়া হয়েছে। সম্ভাবনাময় উদ্যোক্তাদের প্রতিযোগিতামূলক ও টেকসই ব্যবসা গড়ে তোলার জন্য প্রয়োজনীয় দক্ষতা ও জ্ঞান প্রদান করা হয়। অর্থ বিভাগের ‘স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম’র আওতায় কর্মসূচিটি বাস্তবায়িত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হোসনে আরা শিখা।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ছিলেন ট্রাস্ট ব্যাংকের ট্রেইনিং একাডেমির প্রিন্সিপাল ও এসইভিপি ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শামসুজ্জামান, হেড অব বিজনেস ও এসইভিপি মাহবুব হোসেন, এসএমই বিভাগের প্রধান ও এসভিপি সাদাত আহমদ খান।