প্যাকেজিং পণ্য নিয়ে প্লাস্টিক ফেয়ারে ‘রিমার্ক’
“আমাদের প্যাকেজিং পণ্য নিয়ে দেশি-বিদেশি ব্যবসায়ীদের বিপুল আগ্রহ দেখে আশাবাদী আমরা।”
সর্বাধুনিক প্রযুক্তির প্যাকেজিং পণ্য নিয়ে ঢাকায় আন্তর্জাতিক প্লাস্টিক মেলায় অংশ নেওয়ার কথা জানিয়েছে রিমার্ক সুপার প্যাক।
শনিবার কোম্পানির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আয়োজিত এ মেলায় রিমার্ক উদ্ভাবিত বিভিন্ন রেঞ্জের প্লাস্টিক প্যাকেজিং পণ্য এবং মোল্ড নিয়ে ক্রেতাদের আগ্রহ দেখা গেছে।
রিমার্কের উপ-ব্যবস্থানা পরিচালক সোহেল রানা বলেন, “সবশেষ অত্যাধুনিক প্রযুক্তির প্যাকেজিং আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরতেই এ মেলায় অংশগ্রহণ করেছে রিমার্ক সুপার প্যাক। আমাদের প্যাকেজিং পণ্য নিয়ে দেশি-বিদেশি ব্যবসায়ীদের বিপুল আগ্রহ দেখে আশাবাদী আমরা।”
