১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সিরামিক এক্সপোতে ‘ব্যতিক্রমী’ প্যাভিলিয়ন ‘স্পিরিট অব লাইট’

জাপানের স্থপতি তাদাও আন্দো ও তার সৃষ্টি থেকে অনুপ্রাণিত হয়ে এই প্যাভিলিয়ন করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2025, 11:36 PM

Updated : 26 Aug 2026, 05:12 PM

সিরামিক এক্সপোতে এক্স সিরামিকস গ্রুপ নিয়ে এসেছে আর্কিটেকচারাল কনসেপ্ট বেইজড প্যাভিলিয়ন ‘স্পিরিট অব লাইট’।

রাজধানীর আইসিসিবিতে সিরামিক এক্সপোর চতুর্থ আসরে জাপানের স্থপতি তাদাও আন্দো ও তার অনবদ্য সৃষ্টি থেকে অনুপ্রাণিত হয়ে এই প্যাভিলিয়ন করা হয়েছে বলে এক্স সিরামিকস গ্রুপ বৃহস্পতিবার সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্যাভিলিয়নের ডিজাইনটি তৈরি করেছেন এক্স সিরামিকস গ্রুপের সিনিয়র আর্কিটেক্ট মৌসুমি কবির। আলো–ছায়া, কংক্রিট, মিনিমালিজম এবং স্পেস ফিলোসফির নিখুঁত মেলবন্ধন ঘটিয়ে তিনি এ বছর ‘স্পিরিট অব লাইট’ তৈরি করেছেন।

প্যাভিলিয়নের অভ্যন্তরে রয়েছে একটি বিশেষ তাদাও আন্দো ট্রিবিউট কর্নার, যা তার স্থাপত্য ভাবনা, সরলতার সৌন্দর্য এবং আলোর আধ্যাত্মিক ব্যবহার তুলে ধরে। এক্স সিরামিকস গ্রুপ এ এক্সপোতে তাদের প্রিমিয়াম মাল্টি-ব্র্যান্ডপোর্টফোলিও প্রদর্শন করছে, যার মধ্যে রয়েছে এক্স মনিকা, এক্স মোনালিসা, এক্স আলেকজান্ডার, এক্স টাইলস অ্যান্ড সেনিটারি এবং এক্স বাথওয়্যার।

এ বছরের বিশেষ আকর্ষণ ইতালিয়ান সিরিজের মধ্যে রয়েছে কংক্রিট, এক্স স্টোন, এক্স স্লেট, উড ট্রেইল এবং প্রিমিয়াম কোয়ালিটির এক্সবাথওয়্যার।

এক্স সিরামিকসের ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও মাহীন মাযহার বলেন, “স্পিরিট অব লাইট আমাদের ডিজাইন দর্শন, নান্দনিকতা এবং মানের প্রতি দৃষ্টিভঙ্গির প্রতিফলন। তাদাও আন্দো থেকে অনুপ্রেরণা নেওয়ার মাধ্যমে আমরা স্থাপত্যের গভীরতা, আলোর শক্তি এবং আধ্যাত্মিক সরলতাকে তুলে ধরতে চেয়েছি।

“পাশাপাশি আমাদের ইতালিয়ান ডিজাইন সহযোগিতা আমাদের কালেকশনকে বিশ্বমানের দিকে আরও এগিয়ে নিচ্ছে।”