নুরুল আলমের ‘গভর্নেন্স, ইন্টারনাল অডিট ও কমপ্লায়েন্স’ বইয়ের মোড়ক উন্মোচন
বইটি ব্যাংকিং ও করপোরেট খাতের পেশাজীবী, শিক্ষার্থী ও গবেষকদের জন্য ‘রেফারেন্স’ হিসেবে কাজ করবে বলে মন্তব্য করেন প্রিমিয়ার ব্যাংকের চেয়ারম্যান।
প্রিমিয়ার ব্যাংকের স্বাধীন পরিচালক এম নূরুল আলমের ‘গভর্নেন্স, ইন্টারনাল অডিট ও কমপ্লায়েন্স’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে।
বুধবার ঢাকার বনানীতে প্রিমিয়ার ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানে ব্যাংকটির চেয়ারম্যান আরিফুর রহমান মোড়ক উন্মোচন করেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে তুলে ধরা হয়েছে।
বইটি ব্যাংকিং ও করপোরেট খাতের পেশাজীবী, শিক্ষার্থী ও গবেষকদের জন্য ‘রেফারেন্স’ হিসেবে কাজ করবে বলে মন্তব্য করেন আরিফুর রহমান।
লেখক নূরুল আলম বলেন, “দীর্ঘ পেশাগত জীবনে করপোরেট গভর্নেন্স, ইন্টারনাল অডিট ও কমপ্লায়েন্স বিষয়ে কাজ করার অভিজ্ঞতা থেকেই বইটি লেখার অনুপ্রেরণা পেয়েছি।”
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. মনজুর মফিজ, উপব্যবস্থাপনা পরিচালক নিয়ামত উদ্দিন আহমেদ, উপব্যবস্থাপনা পরিচালক এস এম ওয়ালি উল মোর্শেদ, উপব্যবস্থাপনা পরিচালক অমলেন্দু রায়, উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আল-আমীন উপস্থিত ছিলেন।
