০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

জুতা ও চামড়াজাত পণ্য নিয়ে ফ্লাক্সার সেমিনার

সেমিনারে খাত সংশ্লিষ্টরা তাদের সমস্যাগুলো নিয়ে কথা বলেন ও সমাধানের পথ খোঁজেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2026, 10:12 PM

Updated : 19 Sep 2026, 02:26 PM

দেশের জুতা ও চামড়াজাত পণ্য উৎপাদনকারী ব্যবসায়ীদের সংগঠন ফ্লাক্সা ও বাণিজ্য মন্ত্রণালয়ের ‘বিজনেস প্রমোশন কাউন্সিল-বিপিসি এর উদ্যোগে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

গুলশানের একটি হোটেলে গত ২১ জুন ‘ট্রেসেবিলিটি টু ট্রান্সপারেন্সি: রোডম্যাপ টু ডিজিটাল পাসপোর্ট ইন এফএলজি সেক্টর’ শীর্ষক ওই সেমিনারে খাত সংশ্লিষ্টরা তাদের সমস্যাগুলো নিয়ে কথা বলেন ও সমাধানের পথ খোঁজেন।

সেমিনারে বাংলাদেশের ফুটওয়্যার ও লেদারগুডস (এফএলজি) খাতের পণ্যের উৎস, গতিপথ শনাক্তকরণ, টেকসই উন্নয়ন এবং ডিজিটাল কমপ্লায়েন্স বা নীতিমালার ভবিষ্যৎ নিয়ে আলোচনার লক্ষ্যে প্রস্তুতকারক, সরকারি প্রতিনিধি, নীতিনির্ধারক, শিল্পখাতের নেতা, উন্নয়ন সহযোগী এবং কারিগরি বিশেষজ্ঞরা একত্রিত হন।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন ‘বিজনেস ইনিশিয়েটিভ লিডিং ডেভেলপমেন্ট’-বিল্ড এর সিইও ফেরদৌস আরা বেগম। 

প্যানেল আলোচনায় অংশ নেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুর রহিম খান, র‍্যাপিড এর চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, বিশ্ব ব্যাংকের সিনিয়র প্রাইভেট সেক্টর স্পেশালিস্ট হোসনা ফেরদৌস সুমি ও ফ্লাক্সা এর পরিচালক ইবনুল ওয়ারা। 

সেশন সঞ্চালনা করেন ফ্লাক্সা সভাপতি সৈয়দ নাসিম মঞ্জুর।