কনকর্ড ডায়াগনস্টিকসে মূল্য ছাড় পাবেন এনআরবি ব্যাংকের কর্মী ও গ্রহকরা
কনকর্ড ডায়াগনস্টিকস অ্যান্ড মলিকুলার ল্যাব বিডি লিমিটেড এবং ইডব্লিউ ভিলা মেডিকা বাংলাদেশের সঙ্গে এ বিষয়ে একটি চুক্তি করেছে এনআরবি ব্যাংক।
কর্মী ও গ্রাহকদের সাশ্রয়ী চিকিৎসা পাওয়ার সুযোগ করে দিতে কনকর্ড ডায়াগনস্টিকস অ্যান্ড মলিকুলার ল্যাব বিডি লিমিটেড এবং ইডব্লিউ ভিলা মেডিকা বাংলাদেশের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে এনআরবি ব্যাংক।
রোববার ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “সকল কর্মকর্তা ও কার্ড ব্যবহারকারী গ্রাহক এবং তাদের পরিবারের জন্য উচ্চমানের ডায়াগনস্টিক ও মলিকুলার টেস্ট, অ্যাসথেটিক এবং রিজেনারেটিভ সেবা প্রদানের লক্ষ্যে” এই চুক্তি সই হয়েছে।
এনআরবি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও তারেক রিয়াজ খান এবং কনকর্ড ডায়াগনস্টিকস অ্যান্ড মলিকুলার ল্যাব বিডি লিমিটেড ও ইডব্লিউ ভিলা মেডিকা বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ও নোয়া পাড়া গ্রুপের চেয়ারম্যান মো. ফাইজুর রহমান নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন। উভয় কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বিজপ্তিতে জানানো হয়, এ চুক্তির আওতায়, ব্যাংকের সকল কর্মকর্তা, কার্ড ব্যবহারকারী গ্রাহক এবং তাদের পরিবার ল্যাবরেটরি পরীক্ষা, রেডিওলজি, কার্ডিয়াক ইমেজিং, ওয়েলনেস, নান্দনিক এবং চর্মরোগ চিকিৎসাসহ বিভিন্ন ক্ষেত্রে রোগ নির্ণয় ও স্বাস্থ্য পরিষেবায় মূল্য ছাড় পাবেন।
