০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

ইউনান বিশ্ববিদ্যালয় ও আইইউবিএটির এমওইউ

আইইউবিএটির উপাচার্য অধ্যাপক আবদুর রব এবং ইউনান বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট অধ্যাপক মা ওয়েনহুই চুক্তিতে সই করেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2026, 09:46 PM

Updated : 26 Aug 2026, 03:28 PM

শিক্ষক-শিক্ষার্থী বিনিময়, যৌথ গবেষণা কার্যক্রম ও উদ্ভাবনে চীনের ইউনান বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি)।

মঙ্গলবার এই এমওইউ সই হয়েছে বলে আইইউবিএটি কর্তৃপক্ষ সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

আইইউবিএটির পক্ষে উপাচার্য অধ্যাপক আবদুর রব এবং ইউনান বিশ্ববিদ্যালয়ের পক্ষে প্রেসিডেন্ট অধ্যাপক মা ওয়েনহুই নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এমওইউতে স্বাক্ষর করেন।

ইউনান বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট অধ্যাপক মা ওয়েনহুই, আন্তর্জাতিক সহযোগিতা ও বিনিময় দপ্তরের পরিচালক উ ইউয়ান, অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মহাসচিব হু জিয়ানফেং, বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের উপ-পরিচালক অধ্যাপক ঝাং শিলাই, আন্তর্জাতিক সম্পর্ক ইনস্টিটিউটের ভাইস ডিন লুও ওয়েইওয়েই, নর্থ সাউথ ইউনিভার্সিটির কনফুসিয়াস ইনস্টিটিউটের চীনা ভাষার প্রভাষক লিউ ওয়েনলি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউটের চীনা পরিচালক ইয়াং হুই চুক্তির সময় উপস্থিত ছিলেন।

আইইউবিএটির প্রতিনিধি দলের নেতৃত্ব দেন উপাচার্য অধ্যাপক আবদুর রব। আরও ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক সেলিনা নার্গিস, পরীক্ষা নিয়ন্ত্রক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মো. জাহিদ হোসেন, রেজিস্ট্রার অধ্যাপক মো. মমতাজুর রহমান, আইবিএসের ডিন অধ্যাপক মোজাফ্ফর এ. চৌধুরী, কলেজ অব এগ্রিকালচারাল সায়েন্সেসের চেয়ারম্যান অধ্যাপক ইসমাইল হোসেন, সমন্বয়কারী মোহাম্মদ রেজাউল করিম, অধ্যাপক ফারজানা সুলতানা, আন্তর্জাতিক প্রোগ্রাম অফিসের পরিচালক মো. সাদেকুল ইসলাম, মিয়ান রিসার্চ ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক সাজল সাহা এবং ব্র্যান্ডিং অ্যান্ড পাবলিক রিলেশনস অফিসের পরিচালক মো. আলামিন সিকদার শিহাব।