লক্ষ্য অর্জনে এবি ব্যাংকের কৌশলগত পরিকল্পনা
ঢাকার ধানমন্ডিতে এবি ব্যাংক ট্রেনিং একাডেমিতে এক দিনব্যাপী কর্মশালায় এ পরিকল্পনা প্রণয়ন করা হয়।
চলতি বছর নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনের জন্য ঢাকা অঞ্চলের কৌশলগত পরিকল্পনা করেছে এবি ব্যাংক।
সম্প্রতি ঢাকার ধানমন্ডিতে এবি ব্যাংক ট্রেনিং একাডেমিতে এক দিনব্যাপী কর্মশালায় ‘কৌশলগত পরিকল্পনা ২০২৬’ প্রণয়ন করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এবি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও (ভারপ্রাপ্ত) রিয়াজুল ইসলামের সভাপতিত্বে ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তারা এবং ঢাকা অঞ্চলের সকল শাখা ও উপশাখার ব্যবস্থাপকরা কর্মশালায় অংশ নেন।
এ সময় আগের বছরের আর্থিক কার্যক্রম পর্যালোচনা করা হয় এবং ২০২৬ সালে নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনের জন্য কৌশলগত পরিকল্পনা প্রণয়ন করা হয়।
