০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

ইস্টার্ন ইউনিভার্সিটি ও ইউনাইটেড হেলথকেয়ারের এমওইউ

ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে এক অনুষ্ঠানে চুক্তি স্বাক্ষর হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2026, 12:46 AM

Updated : 26 Aug 2026, 05:36 PM

শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে ইস্টার্ন ইউনিভার্সিটি ও ইউনাইটেড হেলথ কেয়ারে মধ্যে একটি সমঝোতা চুক্তি (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। 

সোমবার ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে এক অনুষ্ঠানে চুক্তি স্বাক্ষর হয়ে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে ইস্টার্ন ইউনিভার্সিটি কর্তৃপক্ষ জানিয়েছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, এ চুক্তির আওতায় ইস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা ইউনাইটেড হেলথকেয়ারে চিকিৎসা, বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা এবং কেবিন সেবায় বিশেষ ছাড় সুবিধা পাবেন।

ইস্টার্ন ইউনিভার্সিটির পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন উপাচার্য অধ্যাপক ফরিদ আহমদ সোবহানী এবং ইউনাইটেড হেলথকেয়ারের পক্ষে স্বাক্ষর করেন ইউনাইটেড গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (স্বাস্থ্য বিভাগ) মোহাম্মদ ফাইজুর রহমান।

অনুষ্ঠানে ইস্টার্ন ইউনিভার্সিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন স্টুডেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড প্লেসমেন্ট অফিসের উপ-পরিচালক কে এম মনিরুল ইসলাম ও জনসংযোগ অফিসের সহকারী পরিচালক মো. মহিউদ্দীন মজুমদার৷

ইউনাইটেড হেলথকেয়ারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন হেড অব কাস্টমার রিলেশনস বিভাগ ও করপোরেট মার্কেটিং তারেক সামী রহমান।