১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

শিক্ষার্থীদের নগদ অ্যাকাউন্ট খোলা সহজ হল

এ চুক্তির মাধ্যমে জন্ম নিবন্ধন তথ্যভাণ্ডারের সঙ্গে যুক্ত হল নগদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2026, 05:20 PM

Updated : 11 Sep 2026, 03:54 PM

জন্ম সনদের মাধ্যমে কিশোর ও শিক্ষার্থীদের ডিজিটাল অ্যাকাউন্ট খোলার পথ তৈরিতে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যালয়ের (বিডিআরআইএস) সঙ্গে সমঝোতা স্মারকে সই (এমওইউ) করেছে মোবাইলে আর্থিক সেবাদাতা কোম্পানি নগদ।

মঙ্গলবার জন্ম ও মৃত্যু নিবন্ধন পরিচালকের কার্যালয়ের এ সই অনুষ্ঠান হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

নগদের প্রশাসক মোতাছিম বিল্লাহ ও বিডিআরআইএসের রেজিস্ট্রার জেনারেল আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সই করেন। 

এ চুক্তির ফলে সরকারি জন্ম নিবন্ধন তথ্যভাণ্ডারের সঙ্গে নগদ সরাসরি যুক্ত হল, যার মাধ্যমে শিক্ষার্থীদের তথ্য তাৎক্ষণিক, কাগজবিহীন ও স্বয়ংক্রিয়ভাবে যাচাই করা সম্ভব হবে।