ইসলামী ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের এজিএম
সভায় শেয়ারহোল্ডাররা ২০২৫ সালের আর্থিক বিবরণী অনুমোদন করেন।
ইসলামী ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের (আইবিসিএমএল) ১৬তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) হয়েছে।
বৃহস্পতিবার ইসলামী ব্যাংক টাওয়ারে এই সভা হয়েছে বলে ব্যাংক কর্তৃপক্ষ সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
আইবিসিএমএল পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ খুরশীদ ওয়াহাবের সভাপতিত্বে সভায় কোম্পানির পরিচালক এস এম আব্দুল হামিদ, মো. আলতাফ হুসাইন, ম্যানেজিং ডিরেক্টর ও সিইও আবু সাঈদ মো. নাহিদ, কোম্পানি সেক্রেটারি (চলতি দায়িত্ব) মো. সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।
অন্যান্য পরিচালক ও শেয়ারহোল্ডাররা ভিডিওকলের মাধ্যমে সভায় যুক্ত ছিলেন।
সভায় শেয়ারহোল্ডাররা ২০২৫ সালের আর্থিক বিবরণী অনুমোদন করেন এবং প্রতিষ্ঠানের ব্যবসায়িক সফলতাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
