Published : 09 Jan 2026, 01:59 PM
বাংলাদেশ ব্যাংকের ৫০০ কোটি টাকার স্টার্টআপ তহবিল পুনঃঅর্থায়ন করতে কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে চুক্তি করেছে সীমান্ত ব্যাংক।
সীমান্ত ব্যাংক এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, এ চুক্তির আওতায় সিএমএসএমই স্টার্টআপ গ্রাহকরা সহজ শর্তে ৪ শতাংশ বার্ষিক সুদে চলতি মূলধন অর্থায়ন সুবিধা পাবেন।
বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নূরুন নাহারের সভাপতিত্বে এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের পরিচালক নওশাদ মোস্তফা এবং সীমান্ত ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (চলতি দায়িত্ব) মোহাম্মদ আজিজুল হক নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সম্প্রতি চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় দুই ব্যাংকের কর্মকর্তারা উপস্থিত ছিলেন বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।