১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সিআইইউতে ওয়েব ডেভেলপমেন্ট বিষয়ক কর্মশালা

কর্মশালায় ৪৫ জনের বেশি শিক্ষার্থী আধুনিক ওয়েব ডেভেলপমেন্টের মৌলিক ধারণা এবং লারাভেল ফ্রেমওয়ার্কের ব্যবহারিক প্রয়োগ হাতে-কলমে শেখার সুযোগ পান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2026, 11:09 PM

Updated : 26 Aug 2026, 03:25 PM

চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে (সিআইইউ) হয়ে গেল ওয়েব ডেভেলপমেন্ট বিষয়ক পাঁচ দিনের কর্মশালা।

সিআইইউ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, কর্মশালায় ৪৫ জনের বেশি শিক্ষার্থী আধুনিক ওয়েব ডেভেলপমেন্টের মৌলিক ধারণা এবং লারাভেল ফ্রেমওয়ার্কের ব্যবহারিক প্রয়োগ হাতে-কলমে শেখার সুযোগ পান।

‘ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট উইথ লারাভেল’ শিরোনামের এ কর্মশালা আয়োজন করে সিআইইউ প্রোগ্রামিং ক্লাব। সহযোগিতা করে ‘ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট’।

সমাপনী অনুষ্ঠানে শিক্ষার্থীদেরকে সনদ দেওয়া হয়। সেখানে উপস্থিত ছিলেন স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের ডিন অধ্যাপক আসিফ ইকবাল, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান মো. সাজ্জাতুল ইসলাম এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান রুবেল সেন গুপ্তসহ অন্যান্য শিক্ষক ও কর্মকর্তা।