Published : 25 Jul 2026, 11:54 PM
পোশাক শিল্পে উদ্ভাবন, ডেনিমের বৈচিত্র্য ও স্মার্ট অ্যাপারেল ডিজাইন তুলে ধরতে শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ে প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
রাজধানীর উত্তরায় সোনারগাঁও জনপথে ‘ক্রিয়েটিভ দ্য আর্ট গ্যালারিতে’ শনিবার দিনভর এ প্রদর্শনী হয়েছে বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংবাদ বিজ্ঞপ্তিতে তুলে ধরেছে।
‘ডাইভারসিফিকেশন অ্যান্ড স্মার্ট অ্যাপারেল ইনোভেশন এক্সিবিশন’ শিরোনামে এ প্রদর্শনী উদ্বোধন করেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক মোহাম্মদ আনোয়ার হোসেন।
প্রদর্শনীতে বিভাগের শিক্ষার্থীদের উদ্ভাবিত বহুমুখী ডেনিম পণ্য, টেকসই পণ্য উন্নয়ন, স্মার্ট অ্যাপারেল প্রযুক্তি এবং আধুনিক ফ্যাশনের বিভিন্ন প্রকল্প তুলে ধরা হয়।
ঢাকায় চীনা দূতাবাসের কালচারাল সেকশনের থার্ড সেক্রেটারি শিয়া দাওজিং, শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান চিত্রশিল্পী অধ্যাপক মোস্তাফিজুল হক এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. শাহ-ই-আলম অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন।
বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অব ডিজাইন অ্যান্ড টেকনোলজির ডিন অধ্যাপক শিশির কুমার ভট্টাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠানে রেজিষ্ট্রার পাড় মশিয়ূর রহমানসহ বিভিন্ন বিভাগের ডিন, বিভাগীয় প্রধান ও ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন।