১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

প্রাইম ব্যাংকের নতুন কোম্পানি সেক্রেটারি নেয়ামুল হক

নেয়ামুল হক ২০২৩ সাল থেকে প্রাইম ব্যাংক পিএলসির বোর্ড সেক্রেটারি ও কর্পোরেট অ্যাফেয়ার্স ডিভিশনে কর্মরত ছিলেন

প্রাইম ব্যাংকের নতুন কোম্পানি সেক্রেটারি নেয়ামুল হক
নেয়ামুল হক

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2025, 09:57 PM

Updated : 26 Aug 2026, 02:34 PM

প্রাইম ব্যাংক পিএলসির নতুন কোম্পানি সেক্রেটারি হিসেবে দায়িত্ব পেয়েছেন নেয়ামুল হক।

বৃহস্পতিবার প্রাইম ব্যাংকের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রাইম ব্যাংক জানিয়েছে, নেয়ামুল হক ২০২৩ সাল থেকে প্রাইম ব্যাংক পিএলসির বোর্ড সেক্রেটারি ও কর্পোরেট অ্যাফেয়ার্স ডিভিশনে কর্মরত ছিলেন। প্রাইম ব্যাংকে যোগ দেওয়ার আগে তিনি এসিআই ফরমুলেশনস পিএলসির কোম্পানি সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেন। 

তিনি লঙ্কাবাংলা সিকিউরিটিজ লিমিটেড, ইউসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড এবং এসিআই পিএলসিতে ১৭ বছরেরও বেশি সময় বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

প্রাইম ব্যাংক বলছে, নেয়ামুল হক একজন ফেলো চার্টার্ড সেক্রেটারি (এফসিএস) এবং তিনি আইন বিষয়ে স্নাতক (এলএলবি) ডিগ্রিধারী। 

কর্পোরেট গভর্ন্যান্স, রেগুলেটরি কমপ্লায়েন্স ও লিগ্যাল অ্যাফেয়ার্সের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোতে তার ‘দীর্ঘ অভিজ্ঞতা ও পেশাগত দক্ষতা’ প্রাইম ব্যাংকের ভবিষ্যৎ কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছে ব্যংক কর্তৃপক্ষ।