Published : 12 Dec 2025, 01:01 AM
শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা ও এক্সচেঞ্জ প্রোগ্রাম নিয়ে একটি ‘বিশেষ অধিবেশন’ করেছে চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে (সিআইইউ)।
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় মিলনায়তনে বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার গাইডেন্স, প্লেইসমেন্ট অ্যান্ড এলামনাই রিলেশন্স অফিস (সিজিপিএন্ডএআর) এ অধিবেশন আয়োজন করে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।
এতে ঢাকায় মার্কিন দূতাবাসের পাবলিক ডিপ্লোম্যাসি সেকশনের পাবলিক অ্যাফেয়ার্স কাউন্সিলর মনিকা শাই, এডুকেশন আউটরিচ কো-অর্ডিনেটর গুলশান জারিন আলম এবং আমেরিকান স্পেসেস কো-অর্ডিনেটর মিস শাহিনা সুলতানা উপস্থিত ছিলেন।
শিক্ষার্থীদের সঙ্গে সেশনের পর দূতাবাসের প্রতিনিধি দলের সঙ্গে একটি মতবিনিময় সভা হয়।
এসময় উপস্থিত ছিলেন সিআইইউ বিজনেস স্কুলের ডিন অধ্যাপক সৈয়দ মনজুর কাদের, স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের ডিন অধ্যাপক আসিফ ইকবাল, স্কুল অব লিবারেল আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সের সহকারী ডিন সার্মেন রডিক্স, স্কুল অব ল’র ভারপ্রাপ্ত সহকারী ডিন রামিসা জাহান, রেজিস্ট্রার আনজুমান বানু লিমা ও সিজিপিএন্ডএআরের পরিচালক রুমা দাস।