১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

মিডল্যান্ড ব্যাংকের ব্যবসা সম্মেলন

ব্যাংকের চিফ ফাইন্যান্সিয়াল অফিসার দিদারুল ইসলাম সম্মেলনে ব্যাংকের সার্বিক ব্যবসা পরিস্থিতি উপস্থাপন করেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2026, 08:07 PM

Updated : 26 Aug 2026, 02:52 PM

মিডল্যান্ড ব্যাংক পিএলসির বার্ষিক ব্যবসা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আহসান-উজ জামান সম্মেলন উদ্বোধন করেন বলে শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ। সম্মেলনে সভাপতিত্বও করেন তিনি।

সম্মেলনের শুরুতে ব্যাংকের চিফ ফাইন্যান্সিয়াল অফিসার দিদারুল ইসলাম ব্যাংকের সার্বিক ব্যবসা পরিস্থিতি উপস্থাপন করেন।

ব্যাংকের ইনস্টিটিউশনাল ব্যাংকিং বিভাগের প্রধান মো. জাভেদ তারেক খান, ইনস্টিটিউশনাল ব্যাংকিং ইউনিট প্রধান, এসএমই বিভাগের প্রধান, ট্রেজারি বিভাগের প্রধান সম্মেলনে তাদের ব্যবসার বিভিন্ন তথ্য-উপাত্ত উপস্থাপন করেন। 

ব্যাংকের আন্তর্জাতিক বিভাগের প্রধান খন্দকার তৌফিক হোসেন সম্মেলনে আর্ন্তজাতিক বিভাগের ব্যবসার বিভিন্ন তথ্য উপাত্ত উপস্থাপন করেন।

ব্যাংকের রিটেইল ডিস্ট্রিবিউশনের প্রধান ও চিফ ব্যাংকাসুরেন্স অফিসার মো. রাশেদ আকতার, এরিয়া হেড, ক্লাস্টার হেড, শাখা ও উপ-শাখা ম্যানেজার, এজেন্ট ব্যাংকিং ডিভিশন, কার্ড ডিভিশন, রিটেল সেলস ডিভিশন, ব্রাঞ্চ এসএমই, ইসলামী ব্যাংকিং ডিভিশনের প্রধানরা তাদের ব্যবসার বিভিন্ন তথ্য-উপাত্ত উপস্থাপন করেন। 

পরিচালক রিয়াজ আহমেদ চৌধুরী নিয়ন্ত্রক সংস্থার প্রদত্ত নির্দেশিকা মেনে চলা, সম্পদের গুণগতমান বজায় রাখা, নন-পারফরমিং লোন আদায় নিশ্চিত করার আহ্বান জানান। তিনি ব্যাংকের শেয়ারহোল্ডারদের বিনিয়োগের রিটার্ন ডেলিভারি, সবাইকে ব্যাংকিং সেবা প্রদানে দক্ষতা ও উৎকর্ষ নিশ্চিত করা এবং গ্রাহকদের আর্থিক লক্ষ্য পূরণে সহায়তা করারও আহ্বান জানান।

ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক এবং চিফ রিস্ক অফিসার মো. জাহিদ হোসেন ও উপ-ব্যবস্থাপনা পরিচালক এবং হেড অব আইটি অ্যান্ড সিটিও মো. নাজমুল হুদা সরকারও সম্মেলনে উপস্থিত ছিলেন।