১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ড্যাফোডিলের ত্রয়োদশ সমাবর্তনে ডিগ্রি পেলেন ৪ হাজার শিক্ষার্থী

ভালো ফলাফলকারী পাঁচ শিক্ষার্থীকে দেওয়া হয়েছে চ্যান্সেলর্স গোল্ড মেডেল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2026, 11:25 PM

Updated : 26 Aug 2026, 02:48 PM

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে হয়ে গেল ত্রয়োদশ সমাবর্তন।

বুধবার ড্যাফোডিল স্মার্ট সিটিতে সমাবর্তন অনুষ্ঠানে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের ৪ হাজার ২০ শিক্ষার্থীর হাতে সনদ তুলে দেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, স্নাতকে ভালো ফলাফলকারী পাঁচ শিক্ষার্থীকে দেওয়া হয়েছে চ্যান্সেলর্স গোল্ড মেডেল, চারজন পেয়েছেন চেয়ারম্যান গোল্ড মেডেল এবং তিনজনকে দেওয়া হয়েছে ভাইস-চ্যান্সেলর্স গোল্ড মেডেল।

চ্যান্সেলর্স গোল্ড মেডেল পেয়েছেন মোছা. স্বপ্নীল আক্তার নূর, মোছা. জাকিয়া আক্তার, সৌরভ গারদিয়া, আরিফুল রহমান, মুনতাসির সরকার।

চেয়ারম্যান গোল্ড মেডেল পেয়েছেন আনজির রহমান খান, মো. তুহিন ইসলাম, মো. আবু বকর সিদ্দিক, মো. আবু বকর সিদ্দিক এবং ভাইস-চ্যান্সেলর্স গোল্ড মেডেল পেয়েছেন শাহরিয়ার শহীদ, বায়েজিদ চৌধুরী, হালিমা আক্তার।

গ্র্যাজুয়েটদের মধ্যে ৩ হাজার ৩৯১ জন স্নাতক এবং ৬২৯ জন স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেছেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব ও সনদ তুলে দেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক এসএমএ ফায়েজ। সমাবর্তন বক্তা হিসেবে ছিলেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান।