১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

এপেক্স কাপ গলফ টুর্নামেন্টের পর্দা নামল

টুর্নামেন্টে পাঁচ ক্যাটাগরিতে ৮১৩ জন গলফার অংশগ্রহণ করেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2026, 11:21 AM

Updated : 26 Aug 2026, 02:51 PM

ঢাকা সেনানিবাসে হয়ে গেল ‘এপেক্স কাপ গলফ টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠান।

সেনানিবাসের আর্মি গলফ ক্লাবে শনিবার এ সমাপনী হয়েছে বলে এপেক্স এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

গত ১৪ জানুয়ারি থেকে শুরু করে চার দিন টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে, যা আনুষ্ঠানিক সমাপ্তি ঘটল শনিবার। টুর্নামেন্টে রেগুলার, ভেটারান, সিনিয়র, লেডি এবং জুনিয়র—এ পাঁচ ক্যাটাগরিতে মোট ৮১৩ জন অ্যামেচার গলফার অংশগ্রহণ করেন।

কর্নেল ইমতিয়াজ মাহমুদ টুর্নামেন্টে ওভারঅল চ্যাম্পিয়ন হয়েছেন। ভেটারান বিভাগে অবসরপ্রাপ্ত কর্নেল মোহাম্মদ মহিউদ্দিন, সিনিয়র বিভাগে অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহ-আল-আজহার, লেডি বিভাগে শারমিন জাহাঙ্গীর এবং জুনিয়র বিভাগে মাস্টার সৈয়দ মাহদী মাহবীর এবারের টুর্নামেন্টে বিজয়ী হন।

সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

এছাড়া উপস্থিত ছিলেন আর্মি গলফ ক্লাবের প্রেসিডেন্ট লেফটেন্যান্ট জেনারেল খান ফিরোজ আহমেদ, এপেক্স ফুটওয়্যার লিমিটেডের চেয়ারম্যান গোলাম মাইনউদ্দিন ও ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ নাসিম মঞ্জুর।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আর্মি গলফ ক্লাবের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ আহমেদ আলী, টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল আখতার শহীদ, গলফ ক্যাপ্টেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শরিফুল ইসলাম, সদস্য সচিব লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম, পরিচালক (অপারেশন্স অ্যান্ড স্পোর্টস) লেফটেন্যান্ট কর্নেল মো. গোলাম মনজুর সিদ্দিকী এবং পরিচালক (অ্যাডমিন অ্যান্ড ম্যানেজমেন্ট) লেফটেন্যান্ট কর্নেল এ কে এম সাইফুল বাহার।

এপেক্স ফুটওয়্যার লিমিটেডের পক্ষে (সিইও) ফিরোজ মোহাম্মদ ও অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।