Published : 11 Sep 2025, 09:22 PM
বেকারি ও ফাস্ট ফুড ব্র্যান্ড ‘আজোয়া বেক অ্যান্ড পেস্ট্রি’ এর ঢাকা ও গাজীপুরের ৫০টিরও বেশি বিক্রয়কেন্দ্র থেকে অনলাইন ফুড ও গ্রোসারি ডেলিভারি প্ল্যাটফর্ম ফুডপ্যান্ডার গ্রাহকরা খাবার অর্ডার করতে পারবেন।
ফুডপ্যান্ডার প্রধান কার্যালয়ে সম্প্রতি দুই কোম্পানি এ চুক্তি করেছে বলে বৃহস্পতিবার সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
এতে বলা হয়, এ চুক্তির আওতায় ফুডপ্যান্ডা অ্যাপের মাধ্যমে হোম ডেলিভারি ও পিকআপ অপশন ব্যবহার করে আজোয়া থেকে খাবার অর্ডার করা যাবে।
ফুডপ্যান্ডা বলছে, এ বছরের মধ্যে আজোয়ার আরও আউটলেট ফুডপ্যান্ডায় যুক্ত করার পরিকল্পনা রয়েছে।
ফুডপ্যান্ডা বাংলাদেশের হেড অব সেলস মো. সিরাজুল হক বলেন, “ফুডপ্যান্ডার সাথে এ অংশীদারত্বের মাধ্যমে আজোয়ার খাবার এখন আরও সহজে ক্রেতারা কিনতে পারবেন। আমাদের বিশ্বাস, এ অংশীদারত্ব সফলভাবে এগিয়ে যাবে।”
এ বিষয়ে আজোয়া লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এ বি এম হুমায়ুন কবীর বলেন, “ফুডপ্যান্ডার সাথে কাজ করার মাধ্যমে আরও বড় পরিসরে গ্রাহকের কাছে পৌঁছানোর মাধ্যমে আমাদের পণ্যকে তাদের হাতের নাগালে পৌঁছে দিতে পারব।”
চুক্তি সই অনুষ্ঠানে ফুডপ্যান্ডার ফিল্ড সেলস লিড শেখ তানিম শাকের ও ফিল্ড সেলস স্পেশালিস্ট মো. জাকির হোসেন এবং আজোয়া বেক অ্যান্ড পেস্ট্রির উপ-ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মনির আহমেদ, পরিচালক আবু সৈয়দ মজুমদার ও আইটি ডিরেক্টর মাকসুদ আলী মিরাজ উপস্থিত ছিলেন।