১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

যমুনা ব্যাংকে আর্থিক অন্তর্ভুক্তি বিষয়ে কর্মশালা

কর্মশালায় প্রান্তিক জনগোষ্ঠীর কাছে ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়ার গুরুত্ব তুলে ধরা হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2026, 11:22 PM

Updated : 26 Aug 2026, 02:58 PM

প্রধান কার্যালয়ের সব বিভাগীয় প্রধানদের নিয়ে আর্থিক অন্তর্ভুক্তি ও ‘পলিসি গাইডলাইনস‘ শিরোনামে আর্থিক সাক্ষরতা বিষয়ক কর্মশালা করেছে বেসরকারি যমুনা ব্যাংক।

ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুস সালাম কর্মশালা উদ্বোধন করেন বলে মঙ্গলবার ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

কর্মশালা পরিচালনা করেন বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্টের পরিচালক ইকবাল মহসীন।

প্রান্তিক জনগোষ্ঠীর কাছে ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়ার গুরুত্ব এবং গ্রাহকদের আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত করতে আর্থিক সাক্ষরতার প্রয়োজনীয়তা নিয়ে বিস্তারিত আলোচনা করেন তিনি।

কেন্দ্রীয় ব্যাংকের নীতিমালা কীভাবে মাঠ পর্যায়ে কার্যকর করা যায়, সে বিষয়ে বিভাগীয় প্রধানদের দিকনির্দেশনাও দেন তিনি।

কর্মশালায় ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক নূর মোহাম্মদ, একেএম আতিকুর রহমান, শাহীদুল ইসলাম ও মোহাম্মদ জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন।