২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

আইএফআইসি ব্যাংকের ‘ক্যাশলেস উদ্যোগ’ সম্প্রসারণ ক্যাম্পেইন

লাইভ কিউআর পেমেন্টের মাধ্যমে ক্যাশলেস লেনদেনের সহজ, দ্রুত ও নিরাপদ ব্যবহার সম্পর্কে ব্যবসায়ী ও সাধারণ গ্রাহকদের অবহিত করেছে ব্যাংক কর্তৃপক্ষ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2026, 08:14 PM

Updated : 19 Sep 2026, 02:25 PM

‘ক্যাশলেস বাংলাদেশ উদ্যোগ’ সম্প্রসারণ ক্যাম্পেইন শুরু করেছে আইএফআইসি ব্যাংক পিএলসি।

ক্যাম্পেইনের আওতায় মতিঝিলের এজিবি কলোনি কাঁচা বাজারে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে বাংলা কিউআর কার্যক্রম উদ্বোধন করা হয়; পরে একটি শোভাযাত্রা বের করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে ব্যাংক কর্তৃপক্ষ বলছে, লাইভ কিউআর পেমেন্টের মাধ্যমে ক্যাশলেস লেনদেনের সহজ, দ্রুত ও নিরাপদ ব্যবহার সম্পর্কে ব্যবসায়ী ও সাধারণ গ্রাহকদের অবহিত করা হয়েছে।

আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মনসুর মোস্তফা, চিফ অব ব্রাঞ্চ বিজনেস ও হেড অব অপারেশনস হেলাল আহমেদ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্টের যুগ্ম-পরিচালক মোহাম্মদ মঈন উদ্দীন, এজিবি কলোনি কাঁচাবাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনও সেখানে ছিলেন।