Published : 15 Jul 2025, 10:09 PM
শিশুদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতা আয়োজন করেছে এপেক্সের বিশেষ ব্র্যান্ড ‘স্কুলস্মার্ট’ ও ‘ফার্স্টট্রিপ’।
মঙ্গলবার এপেক্স এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, কোম্পানির কিছু নির্দিষ্ট স্টোর থেকে স্কুলস্মার্ট পণ্য কিনলে সঙ্গে দেওয়া হচ্ছে আর্ট পেপার। প্রতিযোগিতার নিয়মকানুন আর থিম রয়েছে সেখানে।
সেই আর্ট পেপারে ছবি এঁকে সেখানে দেওয়া কিউআর কোড স্ক্যান করে ফর্ম পূরণ করে ছবিটি পাঠাতে হবে। নির্বাচিত কিছু ছবি এপেক্সের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রকাশ করা হবে। পরিবার-বন্ধুরা পছন্দের ছবিতে কমেন্টের মাধ্যমে ভোট দিতে পারবেন। সবচেয়ে বেশি কমেন্ট ও শেয়ারপ্রাপ্ত ছবিকে বিজয়ী ঘোষণা করা হবে। বিজয়ীদের জন্য ফার্স্টট্রিপের পক্ষ থেকে রয়েছে গিফট ভাউচার।
এর মধ্যে প্রথম স্থান অধিকারী পাবেন ৩০ হাজার টাকার ট্রাভেল ভাউচার, দ্বিতীয় স্থান অধিকারী পাবেন ২০ হাজার টাকার ট্রাভেল ভাউচার আর তৃতীয় স্থান অধিকারী পাবেন ১০ হাজার টাকার রিসোর্ট কিংবা হোটেল ভাউচার।
এ ছাড়া স্কুলস্মার্টের প্রতিটি পণ্যের সঙ্গে বিনামূল্যে ‘টগি ফান ওয়ার্ল্ডের’ প্রবেশ টিকেট পাওয়া যাচ্ছে।