১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

নগদে রেমিটেন্স নিয়ে সোনার হার জিতলেন পোশাক কর্মী

সোনার হার জেতার ক্যাম্পেইন শেষ হবে ৩১ অগাস্ট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2026, 10:18 PM

Updated : 11 Sep 2026, 03:44 PM

মোবাইল আর্থিক লেনদেন সেবা নগদের ‘হার না মানা হার’ ক্যাম্পেইনে সোনার হার জিতেছেন গাজীপুরে কর্মরত পোশাক কর্মী উমর ফারুক।

সোমাবার নগদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মালয়েশিয়ায় কর্মরত ছোট ভাইয়ের পাঠানো অর্থ নগদে গ্রহণে করে তিনি এ পুরস্কার জিতেছেন। সম্প্রতি গাজীপুরের টঙ্গীতে তার কর্মস্থলে গিয়ে অভিনেত্রী রুনা খান সোনার হার তুলে দেন।

গত ১৫ মে থেকে নগদের এ ক্যাম্পেইন চলছে। শেষ হবে আগামী ৩১ অগাস্ট। ক্যাম্পেইনের আওতায় নগদের মাধ্যমে বৈধ উপায়ে অন্তত ১০ হাজার টাকা রেমিটেন্স গ্রহণকারীরা স্বয়ংক্রিয়ভাবে সোনার হার জেতার লটারিতে অন্তর্ভুক্ত হচ্ছেন।

বিজ্ঞপ্তিতে উমর ফারুকে বলেন, “রেমিট্যান্সের টাকার সঙ্গে যে সোনার হার উপহার পাব, তা কল্পনার বাইরে ছিল।”

নগদের হেড অব মার্কেটিং এইচ ইউ এম মেহেদী সাজ্জাদ বলেন, “প্রবাসীদের বৈধ চ্যানেলে অর্থ পাঠাতে উৎসাহিত করা এবং তাদের পরিবারের হাতে দ্রুত ও নিরাপদে রেমিটেন্স পৌঁছে দেওয়ার লক্ষ্যে ক্যাম্পেইন চালানো হচ্ছে।”