২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

‘ভিসা ক্যাশব্যাক ক্রেডিট কার্ড’ চালু করল ব্র্যাক ব্যাংক

এ কার্ডের মাধ্যমে গ্রাহকরা রিটেইল, গ্রোসারি, হেলথকেয়ার এবং ওয়ালেট-সংক্রান্ত ট্রানজ্যাকশনে বছরে সর্বোচ্চ ৮ হাজার ৪০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাবেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2026, 12:57 AM

Updated : 26 Aug 2026, 02:59 PM

গ্রাহকদের জন্য ভিসা ক্যাশব্যাক ক্রেডিট কার্ড চালু করেছে ব্র্যাক ব্যাংক।

মঙ্গলবার ঢাকায় ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানে ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও তারেক রেফাত উল্লাহ খান কার্ড উদ্বোধন করেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে ব্যাংক কর্তৃপক্ষ বলেছে, “এই কার্ডের মাধ্যমে গ্রাহকরা রিটেইল, গ্রোসারি, হেলথকেয়ার এবং ওয়ালেট-সংক্রান্ত ট্রানজ্যাকশনে বছরে সর্বোচ্চ ৮ হাজার ৪০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক উপভোগ করতে পারবেন।”

নতুন প্রাইমারি কার্ডহোল্ডাররা পিকাবু, আর্টিসান, গ্যাজেট অ্যান্ড গিয়ার এবং চালডালের মত বিভিন্ন মার্চেন্ট থেকে ‘ওয়েলকাম ভাউচার’ পাবেন। কার্ড ইস্যুর প্রথম তিন মাসে গ্রাহকরা পিওএস, কিউআর এবং ই-কমার্স লেনদেনে মাসিক সর্বোচ্চ ৩০০ টাকা ক্যাশব্যাক উপভোগ করতে পারবেন।

এছাড়া এই কার্ডের মাধ্যমে বিকাশ ওয়ালেট ট্রান্সফার প্রসেসিং ফিতে ১% ক্যাশব্যাক সুবিধা পাওয়া যাবে। গ্রাহকরা স্বপ্ন, মীনা বাজার, আগোরা এবং ইউনিমার্টে কেনাকাটায় মাসিক ১০% ক্যাশব্যাক সুবিধা পাবেন। পাশাপাশি লাজ ফার্মা, তামান্না ফার্মেসি এবং আরোগ্যতে স্বাস্থ্যসেবা সংক্রান্ত খরচেও মাসিক ১০% পর্যন্ত ক্যাশব্যাক সুবিধা পাবেন।

বিজ্ঞপ্তিতে বলা হৃয়, দেশ-বিদেশে বড় অঙ্কের কেনাকাটায় গ্রাহকরা ব্র্যাক ব্যাংকের ডিজিটাল ব্যাংকিং অ্যাপ আস্থার মাধ্যমে ৬ থেকে ২৪ মাস পর্যন্ত ইএমআই সুবিধা নিতে পারবেন। এই কার্ডের মাধ্যমে দেশজুড়ে ১ হাজার ৭০০টির বেশি পার্টনার মার্চেন্টে সর্বোচ্চ ৩৬ মাস পর্যন্ত ইএমআই সুবিধা উপভোগ করা যাবে।

এ কার্ডে লেনদেনের বিপরীতে ‘রিওয়ার্ড পয়েন্ট’ রয়েছে, যা দিয়ে নির্দিষ্ট রিটেইল ট্রানজ্যাকশন বা কার্ডের বার্ষিক ফিতে ছাড় মিলবে। কার্ডটিতে ঐচ্ছিক ফিচার হিসেবে ‘ক্রেডিট শিল্ড’ ইনস্যুরেন্স সুবিধা রয়েছে। এর মাধ্যমে গ্রাহকরা হাসপাতালে ভর্তি ব্যয়সহ মৃত্যু, স্থায়ী অক্ষমতা এবং জটিল রোগের ক্ষেত্রে সুরক্ষা পাবেন।