২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

এবি ব্যাংক ও রামাদা বাই উইন্ডহাম কক্সবাজারের মধ্যে চুক্তি

এবি ব্যাংকের কার্ড হোল্ডারা পর্যটন মৌসুমে হোটেলের কক্ষ ভাড়ায় ৫০ শতাংশ ছাড় পাবেন, বলা হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2026, 07:50 PM

Updated : 26 Aug 2026, 02:52 PM

হোটেলে গ্রাহকদের বিভিন্ন সুবিধা দিতে এবি ব্যাংক এবং রামাদা বাই উইন্ডহাম কক্সবাজারের মধ্যে সমঝোতা চুক্তি সই হয়েছে। 

বৃহস্পতিবার এবি ব্যাংকের পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এই চুক্তির আওতায় এবি ব্যাংকের কার্ডহোল্ডারা রামাদা বাই উইন্ডহামে পর্যটন মৌসুমে কক্ষ ভাড়ার ক্ষেত্রে ৫০ শতাংশ, অন্যান্য সময় ৬০ শতাংশ, ব্যাংকুয়েট হল ভাড়ায় ৫০ শতাংশ, ‘এ-লা-কার্ট মেনুতে’ ১০ শতাংশ এবং স্পাতে ২৫ শতাংশ ছাড় উপভোগ করতে পারবেন।

এবি ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ইফতেখার এনাম আওয়ালের উপস্থিতিতে চুক্তিতে ব্যাংকের পক্ষে হেড অব কার্ডস মো. হাবিবুল মামুন এবং রামাদা বাই উইন্ডহামের চিফ অপারেটিং অফিসার খালেদ বিন আহমদ সই করেন।

এসময় এবি ব্যাংকের হেড অব রিটেইল ব্যাংকিং তৌফিক হাসান এবং রামাদা বাই উইন্ডহামের ম্যানেজার (সেলস অ্যান্ড মার্কেটিং) ইয়াসির মোস্তফা উপস্থিত ছিলেন।