১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

ঈদ উপলক্ষ্যে বিকাশ পেমেন্টে ডিসকাউন্ট ও ক্যাশব্যাক

চলতি মাসের শেষ দিন পর্যন্ত এই সুবিধা চালু থাকবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2026, 10:04 PM

Updated : 26 Aug 2026, 03:38 PM

ঈদ উপলক্ষ্যে নির্দিষ্ট আউটলেট থেকে পোশাক, জুতা, ইলেকট্রনিকস, গ্রোসারি থেকে শুরু করে খাবার অর্ডার, টিকেট কাটা, হোটেল বুকিংয়ের বিল পরিশোধে ৮ হাজার টাকার বেশি ডিসকাউন্ট ও ক্যাশব্যাক সুবিধার ঘোষণা দিয়েছে বিকাশ।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিকাশ বলছে, চলতি মাসের শেষ দিন পর্যন্ত এই সুযোগ পাওয়া যাবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদের রান্নাবান্নায় প্রয়োজনীয় গ্রোসারি কেনাকাটায় নির্দিষ্ট কুপন কোড ব্যবহার করে পেমেন্ট বিকাশ করলেই গ্রাহকরা পাবেন ডিসকাউন্ট অথবা ক্যাশব্যাক।

শীর্ষস্থানীয় সুপারস্টোরগুলোর পাশাপাশি অনলাইন প্ল্যাটফর্মগুলো থেকেও পণ্য কেনাকাটায় মিলছে এই অফার।

নতুন ফার্নিচার, হোম ডেকোর কিংবা প্রয়োজনীয় ইলেকট্রনিকস পণ্য ও নির্দিষ্ট কুপন কোড ব্যবহার করে বাস, ট্রেন ও ফ্লাইট টিকিট, হোটেল বুকিংয়েও এ সুবিধা পাবেন বেকাশ ব্যবহারকারীরা।

এছাড়া অনলাইনে কেনাকাটায় কিংবা রেস্টুরেন্টে খাবারে মিলছে নানা অংকের ক্যাশব্যাক ও ডিসকাউন্ট।

অফারের সুবিধা থাকা আউটলেট ও বিস্তারিত https://www.bkash.com/campaign/eid-ul-adha-shopping-with-bkash এই ওয়েবসাইটে দেখা যাবে।