১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

সিটি ব্যাংকের আর্থিক সেবা নেবে টয়োটা বাংলাদেশ

এ বিষয়ে দুই কোম্পানির মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2026, 05:48 PM

Updated : 26 Aug 2026, 03:07 PM

ব্যবসা পরিচালনার জন্য ঋণ এবং বিভিন্ন আর্থিক সেবা নিতে সিটি ব্যাংক পিএলসির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে টয়োটা বাংলাদেশ লিমিটেড।

এ বিষয়ে দুই কোম্পানির মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে বলে সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে সিটি ব্যাংক।

এই সমঝোতার আওতায় সিটি ব্যাংক টয়োটা বাংলাদেশ লিমিটেডকে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার জন্য ঋণ সুবিধা দেবে।

পাশাপাশি করপোরেট কার্ড, কালেকশন ও ক্যাশ ম্যানেজমেন্ট সেবা, বৈদেশিক বাণিজ্য সেবা এবং পে-রোলসহ এমপ্লয়ি ব্যাংকিং সেবা থাকবে এই চুক্তির আওতায়।

টয়োটা বাংলাদেশ লিমিটেডের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক প্রেমিত সিং এবং সিটি ব্যাংক পিএলসির পক্ষে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাসরুর আরেফিন চুক্তিতে স্বাক্ষর করেন।

এ সময় প্রেমিত সিং সিটি ব্যাংকের কর্মীদের জন্য টয়োটার গাড়িতে বিশেষ ছাড়ের ঘোষণা দেন এবং ভবিষ্যতে সহযোগিতা আরও জোরদার করার আশা প্রকাশ করেন।