১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বৃক্ষমেলায় আলী-জাহান এগ্রোর অংশগ্রহণ

মেলার ৯৩ নম্বর স্টলে আলী-জাহান এগ্রোর বিক্রয়কেন্দ্র রয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2025, 02:18 PM

Updated : 26 Aug 2026, 01:20 PM

রাজধানীতে জাতীয় বৃক্ষমেলায় বিভিন্ন প্রজাতির গাছ নিয়ে অংশ নিয়েছে ক্রিডেন্স গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান আলী-জাহান এগ্রো। 

মেলার ৯৩ নম্বর স্টলে তাদের বিক্রয়কেন্দ্র রয়েছে বলে ক্রিডেন্স হাউজিং সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে। 

এতে বলা হয়, প্রতিদিনই বিক্রয়কেন্দ্রটিতে ক্রেতা, দর্শনার্থীরা ভিড় করছেন। অনেকেই বিভিন্ন প্রজাতীর ল্যান্ডস্কেপিং গাছ  কিনছেন এখান থেকে। 

গত ২৫ জুন আগারগাঁওয়ে পুরনো বাণিজ্যমেলার মাঠে শুরু হয়েছে জাতীয় বৃক্ষমেলা, চলবে ২৪ জুলাই পর্যন্ত। 

প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত ক্রেতা-দর্শনার্থীদের জন্য মেলা উন্মুক্ত রাখা হয়েছে।