১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‘ডেইলি শপিং’ এখন গেন্ডারিয়াতেও

“ভোক্তার চাহিদাকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়ায় ডেইলি শপিং আস্থার ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত হচ্ছে,” বলেন গালিব ফাররুখ বখত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2026, 06:11 PM

Updated : 26 Aug 2026, 02:51 PM

ঢাকার গেন্ডারিয়ার চালু হয়েছে প্রাণ-আরএফএল গ্রুপের রিটেইল চেইনশপ ‘ডেইলি শপিং’-এর নতুন বিক্রিয়কেন্দ্র। 

সম্প্রতি সতীশ সরকার রোডে উদ্বোধন হওয়া চেইনশপটি ছিল তাদের ৯৬তম শাখা।

বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রাণ-আরএফএল গ্রুপ জানিয়েছে, ‘ডেইলি শপিং’-এর প্রধান পরিচালন কর্মকর্তা গালিব ফাররুখ বখত শোরুমটি উদ্বোধন করেন। 

এতে গৃহস্থালি পণ্য, শিশুখাদ্য, পানীয়, দুগ্ধজাত পণ্য, স্ন্যাকস্, প্রসাধনী, পোশাক ও তৈজসপত্রসহ নানা পণ্য পাওয়া যাচ্ছে। 

উদ্বোধন উপলক্ষে শোরুমটিতে চার শতাধিক পণ্যে বিশেষ ছাড় ও অফার দিচ্ছে বলে জানিয়েছে প্রাণ-আরএফএল গ্রুপ।

এছাড়া গ্রাহকরা ডেইলি শপিংয়ের ওয়েবসাইট (dailyshoppingbd.com/) বা ফোন কলে পণ্য অর্ডার করলে এক ঘণ্টার মধ্যে হোম ডেলিভারি, ৫০০ টাকার বেশি পণ্য অর্ডারে ফ্রি হোম ডেলিভারি, নগদ মূল্যছাড়, মেম্বারশিপ সুবিধা এবং ডেবিট ও ক্রেডিট কার্ডের মাধ্যমে পণ্যের মূল্য পরিশোধের সুযোগ পাবেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে তুলে ধরা হয়েছে।

গালিব ফাররুখ বখত বলেন, “হাতের নাগালে সহজে সবকিছু-এই স্লোগানকে সামনে রেখে ডেইলি শপিং কাজ করছে। ভোক্তাদের চাহিদাকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়ার ফলে দিন দিন ডেইলি শপিং একটি আস্থার ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত হচ্ছে।

“ক্রেতাদের সর্বোচ্চ সেবা দিতে পর্যায়ক্রমে দেশের জেলা ও উপজেলা শহরেও ডেইলি শপিংয়ের শাখা চালু করা হচ্ছে। ২০২৬ সালের মধ্যে দেশে দুই শতাধিক শোরুম চালুর পরিকল্পনা রয়েছে।”

উদ্বোধন অনুষ্ঠানে ‘ডেইলি শপিং’-এর হেড অব অপারেশন মো. ফিরোজ আলম, হেড অব সাপ্লাই চেইন মাহবুবুর রশিদ, হেড অব মার্কেটিং মো. ওমর ফারুকসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।