Published : 20 Aug 2025, 11:50 PM
‘স্বপ্ন’ সুপারশপের আউটলেটে চালু করা হয়েছে ‘সেলফ-চেকআউট কাউন্টার’।
বুধবার দুপুরে গুলশান-১ আউটলেটে এটি উদ্বোধন করা হয় বলে স্বপ্ন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
স্বপ্ন বলছে, কেনাকাটা শেষে মূল্য পরিশোধে লাইনে না দাঁড়িয়ে গ্রাহক পণ্য স্ক্যান করে ভিসা ও মাস্টারকার্ড ব্যবহার করে নিজেই পরিশোধ করতে পারবেন। গুলশানের পর সারা দেশে পর্যায়ক্রমে এই ব্যবস্থা সম্প্রসারণ করা হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয় মাস্টারকার্ড, সানমি ও ইষ্টার্ন ব্যাংক স্বপ্নের এই প্রকল্পে কারিগরি সহায়তা দিয়েছে। প্রযুক্তিটি স্বপ্নের তরুণ টিম তৈরি করেছে।
উদ্বোধন অনুষ্ঠানে স্বপ্নের ব্যবস্থাপনা পরিচালক সাব্বির হাসান নাসির, মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল, স্বপ্নের প্রোডাক্ট ম্যানেজার রুকাইয়া রাফা, সুনমির কান্ট্রি হেড সানিউল জাদিদ, ইস্টার্ন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক এবং রিটেইল ও এসএমই ব্যাংকিং প্রধান এম. খোরশেদ আনোয়ার, সফটওয়্যার ডেভলপার মিরাজ অনিক উপস্থিত ছিলেন।
স্বপ্নের ব্যবস্থাপনা পরিচালক সাব্বির হাসান নাসির বলেন, “স্বপ্ন সবসময়ই বাংলাদেশে রিটেইলে নতুন কিছু উদ্ভাবনের দিক দিয়ে এগিয়ে রয়েছে। স্বপ্নের তরুণ টিমের তৈরি সেলফ-চেকআউট কাউন্টার আমাদের গ্রাহকদের কাছে বিশ্বমানের সুবিধা আনার ক্ষেত্রে নতুন এক পদক্ষেপ।”
মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল বলেন, “স্বপ্নকে সঙ্গে নিয়ে বাংলাদেশের গ্রোসারি রিটেইল খাতে প্রথম সেলফ-চেকআউট কাউন্টার চালু করতে সহায়তা করতে পেরে মাস্টারকার্ড অত্যন্ত আনন্দিত।”
ইস্টার্ন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক এবং রিটেইল ও এসএমই ব্যাংকিং প্রধান এম. খোরশেদ আনোয়ার বলেন, “এই অগ্রণী উদ্যোগের প্রযুক্তিগত ভিত্তি প্রদান করতে পেরে আমরা গর্বিত। ডিজিটাল ব্যাংকিংয়ে ইবিএল সর্বদা অগ্রগামী। এই সহযোগিতার মাধ্যমে আধুনিক ও নির্বিঘ্ন পেমেন্ট সমাধান প্রদানে আমাদের প্রতিশ্রুতি প্রতিফলিত হয়েছে।”